1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : জমজমাটপুর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর পোকাতী যুব সংঘ ও পাঠাগারের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল বুধবার সকালে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী।

অত্র ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও নারগুন ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী।

অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, ক্লাবের পক্ষে স্থানীয় বিএনপি নেতা মো: আল মামুন মুক্তা, মাতৃগাও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, ক্লাবের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক ও নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম, শিক্ষক গনেশ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাবেক খেলোয়ড় ও সদর উপজেলা ছাত্রদল নেতা মো: সায়েদ।

এ সময় ক্লাবের বর্তমান ও সাবেক বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। পরে ক্লাব চত্তর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের করে আশ পাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে নারগুন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস জুলিয়া তাসনীনের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট