1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

বাঘায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন, বৃদ্ধাশ্রম ও এতিম খানা এবং আড়ানী গুচ্ছ গ্রামে সুবিধাভুগি ২৫০ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় ২৫০ পিচ কম্বল বিতরণ করেছি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট