1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জামায়াতের সাধারণ সভা ও ওয়ার্ড কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

রূপসায় জামায়াতের সাধারণ সভা ও ওয়ার্ড কমিটি গঠন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজদিয়া শাখার উদ্যোগে সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এশা বাদ কাজদিয়া তৈয়েবিয়া, মনছুরিয়া, অহেদিয়া বহুমুখি মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মো: নাজিম উদ্দীন।

ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে, ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রারাহিম খলিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের রূপসা উপজেলার নায়েবে আমীর ডাঃ রেজাউল কবির খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন আমীর প্রফেসর আসাদুজ্জামান, সাবেক আমীর হাফেজ সাইফুল ইসলাম, টি এস বি ইউনিয়নের জামাতের সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আবদুল মান্নান, ইউনিয়ন শ্রমিক সভাপতি মো: আবুল বাশার, জামায়াত নেতা মাওলানা আব্দুল গফ্ফার আলমগীর ফকির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: ওমর ফারুক, শাফিয়ার রহমান, তামিম বাদশা, খায়রুল কাজী, সৈয়দ মাসুদ আলী, সোহাগ শেখ, একলাস শেখ, সবুজ শেখ, খলিল শেখ, শিবির নেতা ইসমাইল হোসেন তুহিন, ওয়াসিফ সরদার, আব্দুল্লাহ, নাজমুল ইসলাম সৌরভ প্রমুখ।

সভায় প্রথম পর্ব শেষে টিএসবি ইউনিয়ন আমীর প্রফেসর আসাদুজ্জামান ২০২৫-২৬ সালের জন্য ১নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন উপজেলা জামাত সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট