1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার

ধামইরহাটে পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বনবিভাগের আয়োজনে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বসবাসকারী নৃ-গোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যগণকে পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামূলক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ নওগাঁ জোনের সহকারী বন সংরক্ষক মো.মেহেদীজ্জামান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য প্রদান করেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে. এম. ফরহাদ জাহান, পাইকবান্দা বন বিট কর্মকর্তা নুরুল ইসলাম, ধামইরহাট বন বিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, উপকারভোগী সদস্য আজমল হোসেন সাহান এবং কল্পনা হাসদা।

প্রশিক্ষকগণ আলতাদিঘী জাতীয় উদ্যানকে ইকোপার্ক হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট