1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন

খুলনায় তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছোটভাই ও হত্যা, দস্যুতাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে তাকে খুলনা নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী রকি ৮/১ ওয়েস্ট সার্কুলার রোড় মহিরবাড়ি খালপাড় এলাকার জনৈক মোঃশাহাজাহান ওরফে শানু মোহরীর ছেলে।

রকিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার অফিসার্স ইনচার্জ মো: মুনীর উল গিয়াস বলেন, রকি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, দস্যুতা ও মাদক মামলা অন্যতম। খুলনা থানার ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সকল অস্ত্রের দেখাশোনা ও মাদক বিকিকিনি ও বিভিন্ন হত্যাকান্ডে অংশগ্রহণ করত।

২২ ডিসেম্বর রোববার গভীর রাতে সে মহিরবাড়ি খালপাড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময়ে তার সাথে আরও সন্ত্রাসী ছিল। পুলিশের উপিস্থতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেফতার হয় রকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পূর্ব পার্শ্বে ক্যালোরিন ফুড কর্ণারে সামনে রনি সর্দার(২৫) এবং দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড বায়তুল মামুর মহল্লায় পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি রকি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট