1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে কোরিয়ান কোচের অধীনে ক্রীড়া উচ্চতর তায়কোয়ানদো প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান..
রাজশাহী মহানগরীতে কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি’র অধীনে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ ২০২৪ সমাপ্ত হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন কর্তৃক অনুমোদিত রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের সাত দিনব্যাপি প্রশিক্ষণ উপশহর এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজ মাঠে সমাপ্তি হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,রাজশাহী তায়কোয়ানদো দোজাং রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর সাধারন সামপাদক মোজাফফর হোসেন বুলু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আন্তর্জাতিক কোরিয়ান কোচ কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিণ কোরিয়া মাস্টার জু সাং লি,ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মোসা. শাহনাজ পারভীন,ড. মো. একরামুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার – জু সাং লি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন রাজশাহীকে কেন্দ্র করে অসাধারণ তায়কোয়ানদো উন্নয়ন পরিকল্পনা শুরু করেছে বলে আমি আজ রাজশাহীতে এসেছি এবং আপনাদের প্রশিক্ষণ দিয়েছি। আমি চাই বাংলাদেশের তায়কোয়ানদো খেলোয়াড়রা বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন ও পদক জয় এর মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনুক।

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এছাড়াও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর ১৫০ এর ও বেশি প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। উল্লখ্যে,কোরিয়ান কোচ গ্র্যান্ড মাস্টার জু সাং লি এর অধীনে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ শুরু হয় ১৫ ডিসেম্বর এবং (২২ ডিসেম্বর) রোববার দুপুরে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট