1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেইটের সামনে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য অফিসার ফোর্স।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ।

এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রুজুর কথা জানান ওসি আদিল মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট