1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, নৌকা জব্দ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, নৌকা জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু ভর্তি নৌকাকে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার করতোয়া নদীর কালিয়াগঞ্জ এলাকার নাজিরগঞ্জ মৌজায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ এই জরিমানা করেন।

এ সময় কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন বোদা থানা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় করতোয়া নদীর কাজলদিঘী কালিয়াগঞ্জ এবং মারেয়া বামনহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় বালু মহাল নেই তবুও দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন দুস্কৃতিকারীরা। এতে করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং ফলের বাগান ফসলি জমি সহ ভূমি রক্ষা বাধ ভাঙ্গন হুমকিতে পড়েছে।

খবর পেয়ে বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম ফুয়াদ করতোয়া নদীর ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর এবং নৌকাতে পরিবহন করায় হাতে নাতে ধরা পড়ে। তাৎক্ষনিক ট্রাক্টরের মালিক মজিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বালু ভর্তি নৌকা পাওয়া যায় কিন্ত নৌকার মালিক পালিয়ে যাওয়ায় বালু ভর্তি নৌকাকে জব্দ করে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিনের জিম্মায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এস এম ফুয়াদ জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। খবর পেয়ে আজ অবৈধ বালু উত্তোলনকারী ট্রাক্টর মালিক মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সাথে সতর্ক করা হয়েছে যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। একটি নৌকা ও চারটি ব্যালচা জব্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট