1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে যুব কল্যাণ নামে সেচ্ছাসেবী সংগঠন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে যুব কল্যাণ নামে সেচ্ছাসেবী সংগঠন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বেলাল হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে আমেরিকান নাগরিক মারলেনে ভিলাসিন মাইরা নামে এক নারীর অর্থায়নে ফারুক হোসেনের মাধ্যমে পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনের সহযোগীতায় ওই এলাকার দেড় শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনের সদস্যরা জানান, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায় দুস্থ্য মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে সংগঠনটি। সকলকে সাথে নিয়ে সব সময় মানুষের পাশে থাকতে চায় সংগঠনটি।

আর আমেরিকান নাগরিকের অর্থায়ন প্রদানকারির মাধ্যম ফারুক হোসেন জানান, পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনে মানুষের পাশে থেকে কাজ করছে। এ সংগঠনের মাধ্যমে অনেকেই সহায়তা করছেন এলাকার দরিদ্রদের। আগামীতে এ ধরনে সহায়তা অব্যাহত থাকলে গরীব অসহায় মানুষ উপকৃত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট