1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় মহান বিজয় দিবস পালন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রূপসায় মহান বিজয় দিবস পালন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, খুলনা: রূপসা উপজেলা প্রশাসনের আয়োজন সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। সুর্য্যদয়ের সাথে সাথে রূপসা উপজেলা সদরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একত্রিশ বার তোপধনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা করা হয়।

উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তলন, বিজয় মঞ্চে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করে, সকাল ৯ টা ১৫ মিনিটে বীরশ্রেষ্ট রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার মাজারে পুস্পস্তবক অর্পন করা হয়, ৯ টা ৩০ মিনিটে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট ও গালর্স গাইড এর অংশ গ্রহনে আনিষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা ওড়ানো হয়।

গার্ড অফ অনার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। গার্ড অফ অনার প্রদানের নেতৃত্ব দেন রূপসা থানা পুলিশের এস আই জুয়েল। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের ব্যাচ পরিধান এবং তাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ব্যাবস্থাপনায় চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন, হাসপাতাল, এতিমখানা, ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট