1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় গোদাগাড়ী মহিশালবাড়ী বাজার থেকে বিজয় র‍্যালি শুরু হয়, র‌্যালিটি গোদাগাড়ী ডাইংপাড়া মোড় প্রদক্ষিণ করে গোদাগাড়ী উপজেলা চত্বরে এসে মহান বিজয় দিবস অনুষ্ঠানে সকলেই একত্রিত হয়।

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক, পৌর আমীর জনাব আনারুল ইসলাম পৌর সেক্রেটারি শওকত আলী উপজেলা আমির জনাব নোমায়ন সহ স্থানীয় নেতা-কর্মীরা র‍্যালীতে অংশগ্রহণ করেন। দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক ।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‍্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে আমরা আনন্দিত বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শেষে বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট