1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বুদ্ধিজিবী দিবস উপলক্ষে বাঘায় আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বুদ্ধিজিবী দিবস উপলক্ষে বাঘায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর”২৪) সকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র। এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সাহায্য-সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ(ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা জনাব আলী,বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ও পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন,১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতিকে মেধাশূণ্যে করে পিছিয়ে রাখার হীন মানসিকতায় জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক,আইনজীবীসহ শ্রেণীপেশার অন্যান্য বুদ্দিজীবীদের হত্যা করে। সুপরিকল্পিত হতায় জড়িত ছিল- রাজাকার আলবদর, আলশামস শান্তি কমিটির সদস্যরা।

শহীদদের আত্মার শান্তি কামনা করে ঐক্যের মাধ্যমে সকলের সহযোগিতায় আত্মহুতিদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার।

উপস্থিত ছিলেন রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার দপ্তর প্রধান, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট