1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতের অপ প্রচারে দেশের সা¤প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না’রিজভী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ভারতের অপ প্রচারে দেশের সা¤প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না’রিজভী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী …
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত ও কলঙ্কিত। তাদের অপ-প্রচারে দেশের সা¤প্রদায়িক সৌহার্দ নষ্ট করা যাবে না। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত দেশী পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভারতীয় বিছানার চাদর পোড়ান।

এসময় তিনি আরো বলেন, ভারত চট্রগাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল। ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়ায়, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগরের সদস্যসচিব মো. মামুন-অর-রশিদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট