1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় অর্থনৈতিক শুমারির উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

খুলনায় অর্থনৈতিক শুমারির উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো….

সারাদেশের মতো খুলনায় মঙ্গলবার ১০ ডিসেম্বর থেকে খুলনাতেও অর্থনৈতিক শুমারি, ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। শোভাযাত্রাটি বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, দেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সব ধরণের অর্থনৈতিক ইউনিট এশুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে।

খুলনা বিভাগে দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২জন জোনাল অফিসার, ২৮২জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।

মূল শুমারি কার্যক্রমে তালিকায় বিদ্যমান অর্থনৈতিক কর্মকান্ড সম্বলিত সকল খানা, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং প্রতিষ্ঠানের মালিকানার ধরন, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকান্ডের ধরণসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। উক্ত কার্যক্রমে প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI)  পদ্ধতি ব্যবহার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট