1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৭০ টাকার জন্য মাছ বিক্রেতার পা ভাঙলো এক সন্ত্রাসী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২ নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি: রূপসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত সাজাপ্রাপ্ত আসামি জিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করল বাঘা থানা পুলিশ

রাজশাহীতে ৭০ টাকার জন্য মাছ বিক্রেতার পা ভাঙলো এক সন্ত্রাসী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন …

রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম টেক্সটাইল মিল এলাকায় মাছ বিক্রির পাওনা ৭০ টাকা চাওয়ায় মাছ বিক্রেতাকে রডের শাবল ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। গুরুতর জখম অবস্থায় মাছ বিক্রেতা মিজানুর রহমান (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মিজানুর বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় নাবরুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসী হাসনাত (২৫)কে গ্রেফতার করতে পারেনি। হাসনাত (২৫) শাহমুখদম থানাধীন বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মৃত গানদু’র ছেলে। এই ঘটনায় শাহ মখদুম থানায় হাসনাতকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ছোট ভাই সোহেল রানা।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে মিজানুর মাছ বিক্রয়েরর জন্য শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম রায়পাড়া টেক্সটাইল মিলের পিছনে হাসনাতের মুদি দোকানের সামনে গিয়ে পূর্বের মাছ বিক্রির ৭০ টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো গালমন্দ করতে থাকে চুপ করতে বলায় মুদির দোকান থেকে লোহার শাবল নিয়ে এলোপাথাড়ি পায়ে আঘাত করে ডান পায়ের হাটু ভেঙ্গে ফেলে এবং বড় ক্ষতের সৃষ্টি হয়ে রক্তক্ষরন হতে থাকে।

আহতের পরিবার জানায়, থানায় মামলা করায় সন্ত্রাসী হাসনাত জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও মামলার আসামিকে আটক করার জন্য দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাহাবুব হোসেন বলেন, মামলা হয়েছে মারধরের ঘটনা সঠিক ওকে ধরার চেষ্টা করছি আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট