1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর জেলা প্রশাসক'র সাথে চারঘাট উপজেলার নাগরিকদের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর জেলা প্রশাসক’র সাথে চারঘাট উপজেলার নাগরিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: জেলার চারঘাটে উপজেলার সকল কর্মকর্তা, প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গণ্যমান্য বাক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া খাতুন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। এ সময় জেলা প্রশাসক চারঘাট উপজেলার সুধীজনদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং পর্যায় ক্রমে তা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মাদকের ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারী বাড়াতে ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুলর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, ডিজিএম রঞ্জন কুমার, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য বাক্তিগণ। পরিশেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে মহুয়া গাছ রোপণ ও পরিষদের অফিসার্স ক্লাব পরিদর্শন করেন বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট