1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি প্রিন্স সম্পাদক মোক্তাদির - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১ রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায় কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

রূপসায় নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি প্রিন্স সম্পাদক মোক্তাদির

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনার রূপসায় ঐতিহ্যবাহী নৈহাটী বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ভোট প্রদান করেন ২১৪ জন ভোটার এবং ৭ টি পদের জন্য বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচন পরিচালনায় করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ, নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল্লাল হোসেন।

উক্ত নির্বাচনের ফলাফল বিকাল ৫টার সময় ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, চেয়ার মার্কা নিয়ে শাহ জামান প্রিন্স. ৭২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা মার্কা নিয়ে ইব্রাহিম হোসেন হিবু ও ৭২ ভোট পেয়ে মোমবাতি মার্কা নিয়ে মোঃ ওমর ফারুক, ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কা নিয়ে মুহাঃ মুক্তাদির বিল্লাহ, ১১৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাতি মার্কা নিয়ে এসএম মিকাইল হোসেন, ১১৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গরুর গাড়ী মার্কা নিয়ে মোঃ হাসিব মোল্লা, ১২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মাছ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর আলী ফকির। এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রনি শেখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট