1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই" নাচোলে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, সংঘর্ষ-আগুন আত্রাইয়ের ৮ জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত, মৎস্য সম্পদ বৃদ্ধির উদ্দ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা: পরিসংখ্যান, কারণ ও পুলিশ সুপারের জরুরি আহ্বান রাজশাহীতে বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পানি উৎপাদনে ১০ হাজার টাকা জরিমানা বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” নাচোলে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় নাচোল ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলাম।

তিনি বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে।”

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ। তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”

প্রধান বক্তা ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র  মনোনীত সাবেক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”

নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তোসিকুল ইসলাম।

বক্তারা অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে শ্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় নাচোলবাসী। এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট