1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

নওগাঁতে শীতের আগমনী বার্তা. খেজুরের রসের মৌসুম শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের মৌসুম। গ্রামের মানুষ এখন ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ পরিষ্কার,ছেঁটে দেওয়া এবং রস সংগ্রহের কাজে।

গাছি মোঃশরিফুল ইসলাম জানান, ভোরের শিশিরে ভেজা খেজুর গাছ থেকে যখন প্রথম রস পড়তে শুরু করে, মনে হয় সারা বছরের পরিশ্রম সার্থক হয়েছে। যত ভালোভাবে গাছগুলো যত্ন করি, তত বেশি মিষ্টি রস পাওয়া যায়।” প্রতিবেশী মোঃ এলিন ইসলাম বলেন,গাছিরা যত্ন ও ধৈর্য ধরে কাজ করছে, তাদের পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।এর ফলে গ্রামের প্রতিটি বাড়িতে শীতের মিষ্টি স্বাদের রস পৌঁছায়।” মানবাধিকারের এক কর্মী মোঃ সাহাবুল ইসলাম বলেন, “খেজুর রস সংগ্রহের এই শীতকালীন মৌসুমে আমরা চাই, গাছিরা নিরাপদে তাদের কাজ সম্পন্ন করুক।

স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকা অপরিহার্য। এটাই মানবতার এবং দায়িত্বশীলতার পরিচয়।” গ্রামের প্রতিটি প্রান্তে দেখা যায় গাছিদের সতর্ক ও পরিশ্রমী উপস্থিতি হাতে বঁটি,কোমরে দড়ি,পিঠে বাঁশের পাইপ। রাতভর খেজুর গাছের কাঁধে ঝুলে থাকে কলস;সকালে ভোরের আলোতে টপটপ করে পড়ে খাঁটি খেজুর রস।এই রস দিয়েই তৈরি হয় খেজুরের গুড় ও পাটালি যা বাঙালির রান্নাঘরে শীতের আসল স্বাদ জাগিয়ে তোলে।

প্রবীণরা বলেন,খেজুর গাছ মানেই শীতের আগমন।রস নামার শব্দ শুনলেই মনে হয় শীত এসে গেছে।” এভাবে আত্রাইয়ের মানুষ শীতের ঐতিহ্যবাহী মিষ্টি উপহারকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট