1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপি প্রার্থী শাহজাহান মিয়াকে অভিনন্দন  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি! পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

শিবগঞ্জে বিএনপি প্রার্থী শাহজাহান মিয়াকে অভিনন্দন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আলহাজ্ব অধ্যাপক মো: শাহজাহান মিঞাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ৪ নভেম্বর সোমবার বিকেলে শিবগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এই শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, আহ্বায়ক, সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোলাম আরিফ, সদস্য সচিব, সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ এবং সাংবাদিক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ।

বক্তারা বলেন, অধ্যাপক শাহজাহান মিঞা একজন ত্যাগী ও যোগ্য নেতৃত্ব, যিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের রাজনীতিতে সবসময় নিবেদিত ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর প্রার্থিতা শিবগঞ্জের জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট