1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সানশাইনের সম্পাদক এর মৃত্যুতে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে শোকসভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২

সানশাইনের সম্পাদক এর মৃত্যুতে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে শোকসভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুস্তম আলী শাহের, বাগমারা: রাজশাহীর বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সানশাইনের সম্পাদক সম্পাদক তসিকুল ইসলাম বকুলের স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র সাংবাদিক এস এম সামসুজ্জোহা মামুনের উদ্যোগে ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে শনিবার( ০৭ ডিসেম্বর) বিকেলে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত দোয়া মাহফিলে শোকসপ্ত পরিবারের প্রতি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রেসক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপু আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ সালাম শাহ ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি ও পদ্মা টাইমসের সম্পাদক বদরুল হাসান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর তদন্ত- কেন্দ্রর ইনচার্জ মোঃ সোহাইল রানা,ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক সাব্বির আহমেদ (অনিক), তাহেরপুর আনছার ভিডিপির কমান্ডার রইচ উদ্দিন প্রাং, ডিএসবি কাজিমুদ্দিন ।

তাহেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আঃ রাজ্জাক এর পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য খোরশেদ আলম, সাংবাদিক রুস্তম আলী শায়ের, রায়হান ইসলাম, রকিবুল ইসলাম রকি, মোঃ ইমাম হোসেন, আহিদ ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসরাফিল হোসেন, সম্পাদক ও প্রকাশক রাজশাহী টাইমস, ভিডিপির সদস্য মোকলেসুর রহমান, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য গত ৩রা ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পাদক তসিকুল ইসলাম বকুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট