1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় যুবলীগ ও আওয়ামীলীগের ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৩ নভেম্বর রবিবার আনুমানিক রাত সাড়ে ০৯ টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিন চকযদু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাহবুব আলম বাপ্পি (৩৫) ও রসপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে খেলনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী (৪০)।

এ বিষয়ে ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন নামের একজন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা (নম্বর ০৬) এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট