1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর দুপুর ১২ টায় ইন্সটিটিউট অব হেলথ টেকলোজি (আইএইচটি)’র মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীরা স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড ও ২য় শ্রেনীর মর্যাদাসহ ৬ দফা দাবী নিয়ে এই বিক্ষোভ র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধামইরহাট প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী মেডিকেল ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজল কুমার দাস, যুগ্ম আহবায়ক লিমন কুমার মন্ডল, যুগ্ম সদস্য সচিব মাসরুফা আক্তার, আহবায়ক সদস্য মোস্তারিফা আফরিন ও উম্মে হানি তানিয়া প্রমুখ।

বক্তাগণ জানান, তাদের ন্যায্য দাবী মেনে না নেওয়া হলে অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেবেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট