1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ৬ স্থানে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

খুলনায় ৬ স্থানে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় ছয়টি স্থানে আবার বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান। আজ রোববার ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এটি। শিক্ষার্থীরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ। এর আগে গত ১৮ অক্টোবর বিকালে তারা নগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান পরিচালনা করেন। তখন প্রতি শুক্রবার এই দোকান চালানোর ঘোষণা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির কারণে ওই দিন দোকান বসেনি। তবে ২৭ শে অক্টোবর থেকে প্রতিদিন নগরীর ছয়টি স্থানে এ দোকান বসবে।

শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর বিআইডিসি রোডের চিত্রালী মার্কেটে চালানো বসবে এই দোকান। চলবে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এসব দোকানে বাজারের তুলনায় কম দামে মসুর ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও তিন থেকে চার ধরনের সবজি বিক্রি হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নগরীর ৩১টি ওয়ার্ডে এ দোকান চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, প্রথম দিন ক্রেতার ভালো সাড়া ছিল। তবে ব্যাগ দিতে গিয়ে ৩০০ টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অভিজ্ঞতা থেকে ব্যাগের একটি দাম নির্ধারণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যত দিন বাজার স্থিতিশীল না হচ্ছে, তত দিন আমাদের কার্যক্রম চালু থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট