1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ২য় দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়ারদের অর্ধদিবস কর্মবিরত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ২য় দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়ারদের অর্ধদিবস কর্মবিরত

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরত ও অবস্থান ধর্মঘট করেছেন ডিপ্লোমা সার্ভেয়ারবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি পালন করে তারা।

এসময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুম, রাজশাহী বিভাগের আহ্বায়ক আজিমুল হক, সদস্য সচিব মিল্লাত হোসেন, রাজশাহী বিভাগের সমন্বয়কারী আসলাম হোসেন বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের গেজেট বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের দাবি জানান তারা। তা না হলে আগামী ৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট