1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত রাজশাহীতে নিজ বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন, আটক ৩ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রাসিক কর্মচারী সাহেব আলীর মৃত্যুতে প্রশাসকের গভীর শোক নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ী কে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার ২ রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তোষ্টি লাভ” এই লক্ষ নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ শে সেপ্টেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন এর সুশীলন অডিটোরিয়াম হল রুমে জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল মজিদ সাহেব। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ,নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাষ্টার রেজাউল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ,মাওলানা মহসিন আলম,ডাঃরুহুল আমিন, সহ ইউনিয়ন শাখার আমীর ও সেক্রেটারীগণ।

বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ন গোত্র-জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট