1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, নারী শিক্ষার্থী আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভুটভুটি ও সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে চালকের ছেলে নিহত হয়েছে। এ সময় এক নারী স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে আগত জয়পুরহাটের ধোপের হাটে গরু আনার জন্য একটি ভুটভুটি জয়পুরহাট-নানাইচ সড়ক এলাকায় পৌছলে নানাইচ বেগুন বাড়ী গ্রামের তানিয়েল বারুর মেয়ে ও জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী হ্যাপী বারু এর সাইকেলের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ভুটভুটি রাস্তার ধারে হেলে পড়ায় ভুটভুটির গরম পানি পড়ে চালকের ছেলে গুরুত্বর আহত হলে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চালক ও নিহতের পরিচয় এখনও পাওয়া যায় নি। সেখানে দুর্ঘটনা কবলিত ভুটভুটি টি চালক নিজ দায়িত্বে নিয়ে চলেও গেছেন বলে স্থানীয়রা জানান।

জাহানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ জানান, আহত শিক্ষার্থী ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসাধীন ও সুস্থ্য আছেন। ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মাত্র অবগত হলাম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট