1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মির নামে মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গোপালগঞ্জে আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মির নামে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদল সভাপতি এসএম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্টের অপরাধে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম জিলানির ভাতিজা জুলকার শেখ বাদি হয়ে  বৃধবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে।

মামলার বিবরণে জানা গেছে, গত (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী কেন্দ্রীয় নেতা-কর্মী নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার গ্রামের বাড়িতে এসে অতিথিদের নিয়ে খাবারের কথা ছিল। তাদের জন্য দেড় লাখ টাকা খরচ করে খাবারের ব্যবস্থা করা হয়। ওই দিনরাত ৮টায় ১ নম্বর আসামী মো. নাজমুল শেখের নেতৃত্বে আসামিগণ ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর ও খাবার নষ্ট করে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আসামিরা পলাতক থাকায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট