1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আত্রাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ আত্রাই,প্রতিনিধি: সন্ত্রাসী খুনি হাসিনার বিচারের দাবীতে নওগাঁর আত্রাইয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আত্রাই থানা বিএনপি ও যুবদল। বুধবার(১৪ আগস্ট) সকালে থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন,নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই রাণীনগরের মাটি ও মানুষের নেতা শেখ মো.রেজাউল ইসলাম রেজু।আবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, বিএনপি নেতা মো.তছলিম উদ্দিন,আব্দুল মান্নান সরদার, সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, ফারুখ বকত্,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃখোরশেদ আলম,পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ,সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সৌরভ,পলাশ,সোহেল হোসেন, আলম,সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,কৃষক দলের নেতা আসাদুজ্জামান বুলেট,আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু,সম্পাদক ফারুক হোসেন ও আব্দুস সালাম।

এ সময় বক্তরা বলেন,ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে।তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মী উপজেলার আট ইউনিয়নের বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট