1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমরা দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ চাই না, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই : বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

আমরা দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ চাই না, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই : বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :গত ১৫ বছর যাবৎ ঘরে বসে কমিটি করে কালীগঞ্জের আওয়ামী লীগকে দ্বিধাবিভক্তির ও দূর্বল করে রাখা হয়েছে। আওয়ামী লীগ জনগণের দল। জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি চাই না। আমরা সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠন করতে চাই। শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি এ কথা বলেন।

বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে আওয়ামী লীগকে একটি রোল মডেল হিসেবে স্থাপন করেছেন। আওয়ামী লীগ কারো পকেট থেকে কমিটি গঠন করে না। গত ১৫ বছর যাবত কালীগঞ্জে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি করে দলকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। কালীগঞ্জে আমরা দ্বিধাবিভক্ত আওয়ামীলীগ চাই না, আমরা ঐক্যবদ্ধ শক্তিশালী আওয়ামীলীগ চাই।

বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন ও বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ-উল আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গণি ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান রিপন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান ফারুক মাষ্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য তাসলিমা রহমান লাভলী, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি মশিউর রহমান আকাশসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট