1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এস কে সুজন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ১,২৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকাসহ আন্তর্জাতিক মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাণীশংকৈল উপজেলার মোঃ মাসুদ রানা (২৯) এবং পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাস (২০)। এ ঘটনায় প্রদীপ দাসের ভাই শ্রী শ্যামল দাস (২২) পলাতক রয়েছেন।

অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রানীশংকৈল থানার এসআই নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেনটাডল ও নগদ ৬,৬০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মাসুদ রানার দেওয়া তথ্যে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় মিত্রবাটি এলাকায় প্রদীপ দাসের বাড়িতে রাত ১০টায় যৌথ অভিযান চালানো হয়। সেখানে ঘরের খাট ও তোশকের নিচ থেকে ১,২৪৫ পিস ট্যাপেনটাডল ও নগদ ৯৭,২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় প্রদীপকে গ্রেফতার করা সম্ভব হলেও তার ভাই শ্যামল দাস পালিয়ে যান।

উদ্ধারকৃত ১,২৭৫ পিস মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। সিডিএমএস (CDMS) ডাটাবেজ অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে পূর্বের ৪টি এবং প্রদীপ ও শ্যামল দাসের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট