1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বার উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বার উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে, এসময় বিজিবি সদস্যরা কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। বুধবার (৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র একটি চৌকস দল নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। পরবর্তীতে আভিযানিক দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য হতে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। যার মূল্য প্রায় ৮২ লাখ ৪৫ হাজার ১শ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট