1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বর্ণিল আয়োজনে বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায় অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বর্ণিল আয়োজনে বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস।

উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ওই অফিসারের বদলিজনিত বর্ণিল বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টায় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজন কুমারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মাইনুল ইসলাম।

বক্তব্যকালে বিদায়ী অফিসার মিলন কুমার দাস বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই স্মৃতি আপনাদের কথা আমাকে সব সময় স্বরন করিয়ে দিবে। যে কোন সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের মাঝে পাবেন। দেশ ও জনকল্যাণে আপনারা ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

সহকর্মীরা বলেন, যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার,ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান,আশরাফুল ইসলাম,মতিউর রহমান,ইসাহক আলী প্রমুখ। পরে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন-সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রশিক্ষক রাজন কুমার, প্রশিক্ষিকা মাহফুজা খানম। স্মৃতি চারনের ছবি প্রদান করেন-অবসরপ্রাপ্ত প্রশিক্ষিকা তোহুরা খাতুন,এনারুর ইসলাম,আব্দসু সাত্তার,পাপিয়া খানম।

পরে সুসজ্জিত প্রাইভেট কার গাড়িতে করে ওই অফিসারকে বিদায় জানান সহকর্মীরা। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়। বদলিজনিত কারণে পার্বত্য চট্রগামের এক উপজেলায় যোগদান করবেন। বিদায়ী ওই অফিসার নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা।

রাজন কুমার জানান, বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্যারকে সুসজ্জিত  গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে । এছাড়াও উপজেলা অফিসার ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার তরিকুর ইসলাম, উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট