1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

ফিলিস্তিনকে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনীদের জন্যে নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। এর পরিমাণ ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

ব্লিঙ্কেন মঙ্গলবার জর্ডানে জরুরি ত্রাণ সম্মেলনে সহায়তার এই ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকসহ অন্য দেশগুলোকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিমতীরের ফিলিস্তিনীদের জন্যে মোট ৬৭ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দিয়েছে।

কিন্তু জতিসংঘের আবেদনে ফিলিস্তিনীদের জন্যে কেবলমাত্র এক তৃতীয়াংশ তহবিল পাওয়া গেছে, যেখানে ঘাটতির পরিমাণ ২শ’ ৩০ কোটি মার্কিন ডলার বলে ব্লিঙ্কেন উল্লেখ করেন।

তিনি বলেন, কেউ কেউ গাজায় ফিলিস্তিনীদের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের দেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তারা হয় সামান্য দিয়েছে কিংবা কেউ কিছুই দেয়নি।
এদিকে গাজায় এসব সহায়তা কীভাবে দেয়া হবে সে সম্পর্কে ব্লিঙ্কেন স্পষ্ট করে কিছু বলেননি।

তবে ফিলিস্তিনীদের জন্যে বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র সাধারণত এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বেসরকারি ত্রাণ গ্রুপগুলোর ওপর নির্ভর করে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট