1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বিএমজেড ও নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দ্বন্দ্ব প্রতিরোধে দ্বন্দ্ব রূপান্তর পদ্ধতির প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ জুন) নওগাঁর মল্লিকা ইন এর সেমিনার কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল করিম, শিক্ষা ও আইসিটি সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ ওমর ফারুক সুমন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর)। সেমিনারটি সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক।

সেমিনারে গবেষণা পত্র উপস্থাপন করেন নেট্জ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার শেখ জাকির হোসেন এবং পলিসি পেপার উপস্থাপন করেন ’পরিবেশ প্রকল্পের’ প্রোজেক্ট ডিরেক্টর ও ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক। সেমিনারে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, জেলা শিক্ষা অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ এর প্রধানগণ, নেট্জ বাংলাদেশ এর সহযোগি সংস্থা পল্লীশ্রী দিনাজপুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা কুড়িগ্রাম, বারসিক সাতক্ষিরা এবং ডাসকো ফাউন্ডেশ রাজশাহী এর প্রধান এবং প্রতিনিধিগণ, রাণীনগর ও আত্রাই উপজেলা থেকে কৃষি অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এবং পরিবেশ প্রকল্পের এলাকার চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও টেকসই প্রকল্পের প্রত্যক্ষ অংশগ্রহণকারী (উপকারভোগী) রাণীনগর-আত্রাই, নওগাঁ, গোমন্তাপুর ও নাচোল-চাঁপাইনবাবগঞ্জ থেকে।

সেমিনারে বক্তারা প্রধানত জলবায়ু পরিবর্তন যে সামাজিক দ্বন্দ্ব সমূহ রুপান্তর এর কৌশল নিয়ে আলোচনা করেন এবং নীতিকৌশল প্রনেতাদের নিকট দাবি-দাওয়া সম্পর্কিত একটি পলিসি পেপার তুলে ধরেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট