1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুন: জয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বিআইএফএ এর সভাপতি তালুকদার মনিরুজ্জামান মনির - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুন: জয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বিআইএফএ এর সভাপতি তালুকদার মনিরুজ্জামান মনির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ভারতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা। তাই অভিনন্দন জানায় বাংলাদেশ ভারত যুব মৈত্রী সমিতি বিআইএফএ এর পক্ষ থেকে সভাপতি তালুকদার মনিরুজ্জামান মনির। সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মনের কথা লেখেন তিনি। ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ়বিশ্বাস, আমাদের দুইদেশের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত ছিলো ভবিষ্যতেও থাকবে। ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করলে আমরা আরো উন্নয়ন করতে পারবো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্বিক মঙ্গল কামনায় তালুকদার মনিরুজ্জামান মনির সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ভারত যুব মৈত্রী সমিতি বিআইএফএ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট