1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর জনপ্রিয় মিষ্টি আম ১৫ মে থেকে বাজারে আসছে - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

রাজশাহীর জনপ্রিয় মিষ্টি আম ১৫ মে থেকে বাজারে আসছে

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে গাছ থেকে আম পাড়ার সময় এবং বাজারজাতের তারিখ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় আম পাড়া ও বাজারজাতের তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসনের বেধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১৫ মে থেকে গুটি জাতীয় আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে। আর গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ মিষ্টি জাতের আম বাজারে আসবে ২৫ মে থেকে। খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালী ও ফজলি ১৫ জুন, বারি-৪ জাতের আম ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং ইলামতি আম পাড়া যাবে ২০ আগস্ট থেকে। এছাড়া কাটিমন ও বারি-১১ জাতের আম পরিপক্ক সাপেক্ষে পাড়া ও বাজারজাত করা যাবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে, সেজন্যেই কৃষি বিভাগের সমন্বয়ে এই আম পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ের সভা আহ্বান করা হয়েছে। বেধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে সালমা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট