1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইকরামুল হক রাজীব, স্টাফ রিপোর্টার……………………………………………..

বাগেরহাটের মোল্লাহাটে মালবাহী টলি ও যাত্রী বাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রী এক নারী ও ভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রধান সড়কের সেবা ক্লিনিক এর সামনে সকল ৭টার দিকে উপজেলার দিক থেকে আসা টলি ও হাসপাতালের দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থানে ভ্যানের যাত্রী উপজেলার, ভান্ডারখোলা গ্রামের আলী আকবার মোল্লার স্ত্রী রাহিলা বেগম (৭০) এর মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক একই উপজেলার কাহালপুর গ্রামের আবুবক্কার মুন্সির ছেলে আজহার মুন্সী(৬০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, তার উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় ভ্যানচালক আজাহার (৬০) এর মৃত্যু হয় বলে জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন “এ ঘটনায় টলি টি থানায় আটক রাখা হয়েছে তবে এর চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। নিহত রাহেলাবেগম (৭০)’র লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”। এই বেপরোয়া নিয়ন্ত্রণহীন মালবাহী টলি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট