1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

 ‘আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি!’

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন বিনোদন ডেস্ক: স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor)। সেখান থেকেই সইফের (Saif Ali Khan) সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে করিনা কাপুর খানের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। করিনা তৃতীয়বার মা হলে, হিসেব বলছে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোটে নবাব।  আর এখবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। লন্ডন থেকে ফিরেই করিনা এনিয়ে মুখ খুলেছিলেন, ‘এটা শুধুমাত্র পাস্তা ও ওয়াইন…শান্ত হোন…আমি প্রেগন্যান্ট নই। সইফ বলছে, ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয় ।

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার তাঁর তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে সরব হয়েছেন বেবো। করিনার কথায়, ‘আর শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন’। খানিকটা প্রশ্নের সুরে করিনা বলেন, ‘আপনি কী বলতে চান, ও কী প্রেগন্যান্ট? ওর কি আবারও বাচ্চা হবে? আমি কি যন্ত্র নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না.. ‘ করিনা আরও বলেন, ‘আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।

২০১২ সালের ১৬ অক্টোবর পতৌদিদের ছোটে নবাবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাপুর নন্দিনী করিনা। ২০১৬ সালে সইফ-করিনার পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান। ২০২১ সালে সইফিনার পরিবারে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জাহাঙ্গির আলি খান। প্রসঙ্গে করিনার আগে ১৯৯১ সালে অভিনেত্রী অমৃতা সিংয়ের বিবাহবন্ধনে আবদ্ধ হন সইফ। প্রথমা স্ত্রী অমৃতার সঙ্গেও দুই সন্তান রয়েছে সইফের। ১৯৯৩ সালে জন্ম হয় সইফ-অমৃতার প্রথম সন্তান সারার। ২০০১ সালে জন্ম হয় ইব্রাহিম আলি খানের।

প্রসঙ্গত, করিনা কাপুর খানকে খুব শীঘ্রই ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। আর সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছে ‘ভূত পুলিস’ ছবিতে।# সংগৃহীত

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট