1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শৃংখলা ভঙ্গের অভিযোগে রজিশাহীর বাগমারা প্রেসক্লাব থেকে সাংবাদিক প্রিন্সকে অব্যাহতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

শৃংখলা ভঙ্গের অভিযোগে রজিশাহীর বাগমারা প্রেসক্লাব থেকে সাংবাদিক প্রিন্সকে অব্যাহতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

রুস্তোম আলী, বাগমারা থেকে……………………………..

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্সকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রিন্স দৈনিক ইত্তেফাক ও সানশাইন পত্রিকার বাগমারা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জরুরী সভায় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য জিল্লুর রহমান দুখু, শামীম রেজা প্রমুখ।

সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স দীর্ঘ দিন থেকে সহকর্মীসহ অনেকের সাথে খারাপ আচরণ ও প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপস্থি কার্যক্রমে জড়িয়ে পড়েন। প্রেসক্লাব থেকে তাকে কয়েক বার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। বিভিন্ন সময় তিনি সাংবাদিকের পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে অসাংবাদিক সুলভ আচরণ করে থাকেন। এতে প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন হয়। এমন কর্মকান্ডে প্রেসক্লাবের সদস্যবৃন্দ বিব্রত হওয়ায় তাকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট