1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

বাঘায় বীর মুক্তিযোদ্ধা হায়দার মিঞার দাফন সমম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………..

রাজশাহী বাঘার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী মিঞা, ১০৫ বছর বয়সে- বৃহস্পতিবার (৪ এপ্রিল) নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দুপুর ২টায় বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ৫ কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়,মৃত হারেজ আলী মিঞার ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন হায়দার আলী মিঞা। তিনি জেলা পরিষদের বাঘা ডাক বাংলোর কেয়ারটেকার পদে কর্মজীবন শেষ করে বাড়িতে প্যারালাইসিসসহ নানা দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. জোনাব আলী,ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুন হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট