1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………………………………………..

“নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাতের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নারী নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,আরো উপস্থিত ছিলেন তানোর ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল জেমস্ কস্তা প্রমূখ।নারীরা এখন পরিবারের বোঝা নয়।

তানোর উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাত বলেন বাংলাদেশ সরকার দেশের আর্থিক উন্নয়নের জন্য নারীদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং সহযোগিতা করে চলেছে।নারীদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্র্যাকের পল্লী সমাজের সদস্য,কিশোরী ক্লাবের সদস্য,সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট