1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: খুলনা-৪ আসনের
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল বারি হেলাল

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান ও র‍্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে খামারিদের স্বাবলম্বী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও ঘোষণা দেন, “তারই ধারাবাহিকতায় খুলনা-৪ আসনের প্রতিটি উপজেলায় মিল্কভিটার কার্যক্রম সম্প্রসারণ এবং একটি করে মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি উপজেলায় একটি দুধ সংগ্রহ কেন্দ্র (মিল্ক কালেকশন সেন্টার) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার গরু ও ছাগলের খামারিদের কাছ থেকে সরাসরি দুধ সংগ্রহ করে মিল্কভিটার মাধ্যমে বাজারজাত করার ব্যবস্থা করা হবে।”

খামারিদের সমস্যার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “আমাদের এলাকার অনেক মানুষ গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অনেক সময় খামারিরা উৎপাদিত দুধের ন্যায্য দাম পান না এবং দুধ বিক্রির জন্য নানা সমস্যার মুখোমুখি হন। আমরা চাই খামারিরা যেন বাড়ির কাছেই দুধ বিক্রির সুযোগ পান এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে খামারিদের আয় বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।”

আলোচনা সভায় অতিথিদের বক্তব্য

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী, জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, ইউআরসি ইনস্ট্রাক্টর কাজী এহতেশামুল হক, খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

উপস্থিত নেতৃবৃন্দ ও খামারিগণ

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, বাবুল লস্কর, ফিরোজ মাহমুদ, রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, খান আলিম হাসান, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম সোহাগ, জিএম জাহিদ, আরিফ মোল্যা, রাজু দাস, তপন দাস, সিহাবুল ইসলাম, এসএম আবু সাঈদ, মহিতোষ ভট্টাচার্য, শাহজামান প্রিন্স, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, নাঈম আহম্মেদ, দানিশ আরশাদ, এসএম মুস্তাইন শেখ, মিজান শেখ, শামীম মোল্যা এবং খামারি কাজী লিয়াকত আলী, শেখ মনিরুল ইসলাম ও রুনু বিশ্বাস প্রমুখ।#

৥নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি | রূপসা, খুলনা-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট