1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন,
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত

পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আকস্মিক পরিদর্শন

পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী উপস্থিত থাকার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থীকে দেখতে পেয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান শিক্ষামন্ত্রী। সেখানে মাত্র একজন ছাত্রীকে বসে থাকতে দেখে সংশ্লিষ্ট নারী শিক্ষকের কাছে অন্য শিক্ষার্থীরা কোথায় জানতে চান তিনি।

জবাবে ওই শিক্ষক জানান, কলেজটিতে মেয়েদের ওই ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে; তবে সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন। আরেক শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের অনেকে বাইরে অবস্থান করছে এবং নিয়মিত ক্লাসে আসার আগ্রহ কম থাকায় অনেক সময় ফোন করে তাদের আনতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

যা বললেন কলেজের অধ্যক্ষ

এ বিষয়ে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই সকাল ১১টা ৩৮ মিনিটের দিকে কলেজে প্রবেশ করেন এবং প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি সরাসরি চারতলায় গিয়ে শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে মন্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন।

শিক্ষার্থী সংকট নিয়ে মাউশি কর্মকর্তার বক্তব্য

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, “শিক্ষামন্ত্রীর মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে সেখানে যাওয়ার পথে তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন এবং সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পান।”

তিনি আরও জানান, বর্তমানে অনেক কলেজেই শিক্ষার্থী সংকট রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, সেসব বিষয় বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

পরিদর্শনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন শেষে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল প্রমুখ।#

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট