1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩

সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালি ও আলোচনা সভা

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিদের উপস্থিতি

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাউসার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন এবং পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি।

সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মাধ্যমে খামারি ও সংশ্লিষ্টদের মাঝে আধুনিক ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।#

৥ মিলন, সারিয়াকান্দি প্রতিনিধি-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট