1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি

পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়— “রপ্তানিমুখী বাংলাদেশে প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এর ওপর গুরুত্বারোপ করে এই আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি (মোবাইলে) যুক্ত হন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবাদিপশু মোটাতাজাকরণ খামারি রবিউল ইসলাম, ছাগল পালন খামারি জান্নাতুল মাওয়া, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃত্রিম প্রজনন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।#

৥মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ)-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট