1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারী  দিবসে রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

নারী  দিবসে রাণীশংকৈলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি…………………………………………….
রাণীশংকৈলে নারী দিবসে ১৫ জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করে বসুন্ধরা শুভ সংঘ।
 “শেখ হাসিনার বারতা, নারী- পুরুষ সমতা” নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শুক্রবার (৮ মার্চ) বিকালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শুভ সংঘ শাখার আয়োজনে রানীশংকৈল অফিসার্স ক্লাব মাঠে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশিক্ষণ গ্রহণকারী অসচ্ছল নারীদের মাঝে ১৫টি  সেলাই মেশিন সেট বিতরণ করা হয়।
রাণীশংকৈল শুভ সংঘ শাখা কমিটির সভাপতি অধ্যক্ষ মহাদেব বসাকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, পৌরমেয়র মোস্তফিজুর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁওয়ের সভাপতি
তাপস দেবনাথ, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  গণমাধ্যম কর্মীরাসহ উপকার ভোগী নারীরা।
অনুষ্ঠানে কালের কন্ঠের সিনিয়র সহ সম্পাদক ও বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে কেন্দ্রীয় অতিথিবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট