1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুরু হলো কাঁকড়া আহরণ,উঠে গেল নিষেধাজ্ঞা,আনন্দে সুন্দরবনের জেলেরা  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

শুরু হলো কাঁকড়া আহরণ,উঠে গেল নিষেধাজ্ঞা,আনন্দে সুন্দরবনের জেলেরা 

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………..
দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পহেলা মার্চ (শুক্রবার) থেকে কাঁকড়া আহরণে সুন্দরবনে যেতে শুরু করেছেন জেলেরা। বনবিভাগের অনুমতি নিয়ে শ্যামনগরের গাবুরা, বুড়িগোয়ালীনি, মুন্সীগঞ্জ, হরিনগর, কৈখালীসহ উপকূলের কাঁকড়া আহরণকারী জেলেদের বনে যাওয়ার ধুম পড়েছে।
বুড়িগোয়ালীনি এলাকার কাঁকড়া আহরণকারী জেলে হানিফ গাজী বলেন, দুই মাস পাস বন্ধ থাকায় খুব কষ্টে ছিলাম,তবে শুক্রবার থেকে সুন্দরবনের পাস খুলে দেওয়ায় সবকিছু গুছিয়ে রাতেই রওনা দেবো।
দ্বীপ ইউনিয়ন গাবুর নয় নম্বর সোরা গ্রামের দশ সদস্যের পরিবারের একমাত্র উপার্জন কারী জিন্নাত গাজী বলেন, এতদিন খুব কষ্টে দিন পার করেছি। মাল মসলা যে দাম সংসার চালাতে কষ্ট। এখন আর কষ্ট থাকবে না।
এবিষয়ে বুড়ি গোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজননের জন্য সরকারিভাবে সুন্দরবনসহ নদনদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল, তবে পহেলা মার্চ থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে প্রবেশ করছে জেলেরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট