1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ার ডাহিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুবেলের গণসংযোগ ও প্রচারণা সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা গোরহাঙ্গা রেলগেট ফ্লাইওভার দ্রুত সম্পন্নে রাসিক প্রশাসকের পরিদর্শন দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন

সিংড়ার ডাহিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুবেলের গণসংযোগ ও প্রচারণা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় চেয়ারম্যান পদে গণসংযোগ ও প্রচারণা সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লৎফুল হাবিব রুবেল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা সভা করেন তিনি।

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সরফরাজ নেওয়াজ বাবু, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাশেম আলী প্রমূখ।

বক্তারা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লুৎফুল হাবিব রুবেলের বিকল্প নাই। কারন তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা জুনাইদ আহমেদ পলক ভাইয়ের আস্থাভাজন ব্যক্তি। তাই আমরা প্রার্থী হিসাবে রুবেল ভাইকেই বেছে নিয়েছি। নির্বাচনী প্রচারণা সভা শেষে চেয়ারম্যান পদ প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল সন্ধায় বিয়াশ চার মাথা মোড় আয়েশ বাজার, ডাহিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট