1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সাংবাদিক মোল্লা মোঃ রানাকে সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও চয়েন বার্তার সম্পাদক সমাজ কর্মী মোল্লা মো. এমরান আলী রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। নাটোরের সিংড়ায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী বই মেলা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ ক্রেস্ট প্রদান করেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপনী দিনে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দুই দিন ব্যাপী এ বই মেলার শুভ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) প্রকৌশলী এ জেড এম নাফিউল ইসলাম। মেলায় ১০ থেকে ১২ টি বইয়ের স্টল অংশগ্রহন করেন।

সমাপনী দিনে সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ও নাটোর জেলা সমকাল প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে সম্মাননা প্রদানসহ সাহিত্য ও সংস্কৃতিতে গুণীজন ব্যক্তিদের সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবীর সাহা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, কবি মাহবুব মান্নান, আবুল হোসেন, কবি জয়নাল আবেদিনসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বাবা হারানো প্রাপ্তি চাকীর হাতে আবু রুশত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট